শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টানা বর্ষণে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার টুঙ্গিপাড়ায় মাদক-সংশ্লিষ্ট অভিযোগে যুবদল নেতাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে চার বছর বয়সী শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গোপালগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন গোবিপ্রবিতে ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও চেক প্রদান

গোপালগঞ্জে হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ৬.০৩ পিএম
  • ৫১৩ Time View
135

কালের খবরঃ গোপালগঞ্জে হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি খালিদ ফকির (৩৫) কে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত খালিদ ফকির গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া নতুনচর গ্রামের বাবুল ফকিরের ছেলে।  বৃহস্পতিবার (২৪ নভেম্বর)  বিকালে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।  শুক্রবার (২৫ নভেম্বর) তাকে গোপালগঞ্জ এনে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর খালিদ ফকির ও তার সঙ্গীরা অটোবাইক ভাড়া নেয়ার কথা বলে সদর উপজেলার গোলাবাড়ীয়া গ্রামের নজরুল মোল্লার ছেলে জাহিদুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় লাশ ফেলে অটোবাইকটি নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ দীর্ঘ তদন্ত শেষে খালিদ, রাজ্জাক, হাসান, দিপুল ও ফসিয়ারকে অভিযুক্ত করে আদালতে চার্জসীট দাখিল করে।

চাঞ্চল্যকর এই হত্যা মামলার সাক্ষ্য প্রমানের ভিত্তিত্বে   বিচারিক কার্যক্রম শেষে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত আসামি খালিদ ফকিরসহ ৫আসামীকে গত বছরের ২৫ নভেম্বর মৃত্যুদন্ড প্রদান করেন। রায় ঘোষনার সময় থেকে আসামীরা পলাতক ছিল।

গোপালগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করতে সক্ষম হন। পরে গোপালগঞ্জ সদর থানার এসআই রাসেল আহমেদ ও আশুলিয়া থানা পুলিশের সহযোগীতায় আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।   শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION