বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় বেশি দামে গ্যাস বিক্রি ও ডিজেল মজুদের অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা ভোজ্যতেল ও জ্বালানী তেলে নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন গোপালগঞ্জে নতুন মাদক উইনসেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোপালগঞ্জে ব্রাজিল দলের শোভাযাত্রা ও আর্জেন্টিনার পতাকা অংকন

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২, ৫.০৭ পিএম
  • ৪৪৫ Time View
46

কালের খবরঃ

বিশ্বকাপ ফুটবল খেলার প্রথম দিনেই গোপালগঞ্জে শোভাযাত্রা করেছে ব্রাজিল সমর্থক গোষ্ঠী । এদিকে রাতভর শহরের বিভিন্ন দেয়ালে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা আঁকাসহ জাতীয় পতাকা টাঙ্গিয়েছে বিভিন্ন দলের সমর্থকেরা।রবিবার (২০ নভেম্বর) শহরের হাউজিং প্রকল্প এলাকায় জড়ো হতে থাকে ব্রাজিলের সমর্থকেরা। পরে ব্রাজিল দলের ঐহিত্যবাহী হলুদ জার্সি গায়ে দিয়ে ব্রাজিল টিমকে সমর্থন জানিয়ে শতাধিক মোটর সাইকেলের মোটর সাইকেল শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহরের বেদগ্রাম এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় সকলের হাতে বাংলাদেশের জাতীয় পতাকার সাথে ব্রাজিলের জাতীয় পতাকা শোভা পায়।

শোভাযাত্রায় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ রায়,পৌরসভার কাউন্সিলর মোল্যা রনি হোসেন, কাউন্সিলর আল আমিন, থানা ছাত্রলীগের আহবায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ, সরকারী বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক দিদারুল ইসলাম দিদার, লতিফপুর ইউনিয়নের সদস্য মাসুদ রানাসহ তিন শতার্ধিক সমর্থক অংশ নেন।

এদিকে, শনিবার রাতভর শহরের বিভিন্ন দেয়ালে আর্জেন্টিনার পতাকা একেঁছে আর্জেন্টিনার সমর্থকেরা। শহরের মিয়াপাড়া টাঙ্গানো হয়েছে ৩৬০ ফুট দৈর্ঘের পতাকা। বিশ্বকাপে অংশ নেয়া ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা জেলা শহরের অধিকাংশ বাসা-বাড়ী ও দোকানে শোভা যাচ্ছে। সমর্থকেরা যে যে ভাবে পারচ্ছেন পছন্দের দলের পতাকা টাঙ্গাচ্ছেন। শুধু ব্রাজিল বা আর্জেন্টিনা নয় জার্মানি, পর্তুগাল, সৌদিআরবসহ বিভিন্ন দেশের পতাকা টাঙ্গানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION