বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত গাজীপুরে গলা কেটে হত্যা! গোপালগঞ্জের একই পরিবারের ৫ জনের মরদেহের দাফন সম্পন্ন গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামীকে চার ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ

সাংবাদিকদের দুর্বল ও অপরিপক্ক উল্লেখ করলেন পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ৪.৫২ পিএম
  • ৪৯৪ Time View
84

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি বলেছেন, গত ২৬ তারিখ প্রেসক্লাবে কলামিস্টদের একটি অনুষ্ঠানে আমি যে বক্তব্য দিয়েছি, ৭০টি গণমাধ্যম তা নিয়ে যে হেড লাইন করেছে তার সাথে আমার বক্তব্যের কোন ধরনের সম্পর্ক নাই। সেখানে আমি  না কি অ্যামেরিকা যুদ্ধবাজ বলেছি। ৭০ টি গণমাধ্যমই মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক তথ্য দিয়েছে।

তিনি শনিবার (২৯ অক্টোবর) দুপুরে  সাবেক রাষ্ট্রদূতদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ফরমার বিসিএস (এফএ) অ্যাম্বাসেডর্স (এওফা)  এর সদস্যদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

তিনি সংবাদিকদের দুর্বল ও অপরিপক্ক উল্লেখ করে বলেন, আমাদের দেশে সাংবাদিকতা যারা করেন তাদের মধ্যে দুর্বলতা আছে। এদের পরিপক্কতা দরকার। সাংবাদিকরা যারা এটা করেছেন তাদের জন্য এটা লজ্জার বিষয়। আর আপনাদের (গোপালগঞ্জের সাংবাদিকদের) জন্য দুঃখের বিষয়। আপনাদের সহকর্মিরা এ ধরনের বানোয়াট কথা বলেন।

মন্ত্রী বলেন, সাংবাদিকরা হয় বাংলা বুঝেন না অথবা ইচ্ছা করে এ ধরনের মিথ্যা প্রচারণা করেছেন উদ্দেশ্য মূলকভাবে। মিথ্যা প্রচারণার ফলে যেটা   অসুবিধা হয়েছে তা হলো  যুক্তরাষ্ট্র সরকার মনে করবে আমরা তাদের শত্রু। যুক্তরাষ্ট্র সরকারকে শত্রুবানানোর জন্য প্রচারণা চালানো হয়েছে।

খুবই দুঃখজনক ও লজ্জ্বাজনক উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, এই  জন্য সাংবাদিকদের গবেষণা করা উচিত। যা হোক এটা দুঃখের বিষয়।

এরআগে পররাষ্ট্রমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সাবেক রাষ্ট্রদূতদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরে তারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন ও পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, অ্যাসোসিয়েশন অব ফরমার বিসিএস (এফএ) অ্যাম্বাসেডর্স (এওফা) – এর প্রেসিডেন্ট শমসের মবিন চৌধুরী,  সেক্রেটারি জেনারেল আব্দুল্লাহ আল হাসান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দসহ গোপালগঞ্জ জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুন্সি আতিয়ার রহমান, জেলা প্রশাসক শাহিদা সুলতানা,  টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION