সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ! আহত-৪০ বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজায়নের আহ্বান! এমপি সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবাসন সংকট। সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের প্রশাসনিক নেতৃত্বে ড. খোকন কুমার দত্ত আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা টুঙ্গিপাড়ায় কলা খাওয়ানোর লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে! অভিযুক্ত বৃদ্ধ আটক কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক-১ গোপালগঞ্জে চলছে তিনদিন ব্যাপী নজরুল বর্ষ উদযাপন টুঙ্গিপাড়া য় বসতঘরে জানালার গ্রিল কেটে ৩ লাখ টাকা চুরি গোপালগঞ্জে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন

শুক্রবার প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি টুঙ্গিপাড়ায় যাচ্ছেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ৯.৪২ পিএম
  • ৫০১ Time View
101

কালের খবরঃ

শুক্রবার(৭ অক্টোবর )প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে টুঙ্গিপাড়া যাচ্ছেন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।তবে নিরাপত্তার কারনে সময় উল্লেখ করেননি তিনি।

তিনি জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া সফরকে নির্বিঘ্ন করতে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি মূলক কাজ শেষ করা হয়েছে।তাঁদের আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়াসহ জেলা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

টুঙ্গিপাড়া পৌরসভা মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন। টুঙ্গিপাড়া পৌছে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করবেন।প্রধানমন্ত্রীর সাথে তাঁর ছোট বোন শেখ রেহানারও আসার কথা রয়েছে।

একই দিন রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া আসছেন।তাঁকে প্রধানমন্ত্রী স্বাগত জানাবেন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION