সোমবার, ২৫ মে ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে গরুবাহী ট্রাক খালে, ৪ গরুর মৃত্যু মাদারীপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের জন্য মতবিনিময় সভা

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রতিনিধি মোঃ শহীদ উল্লা খন্দকারের সাথে মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ৬.২৪ পিএম
  • ৪৩৩ Time View
69

কোটালীপাড়া প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের উন্নয়ন কার্যক্রমের দায়িত্ব পালনের জন্য সদ্য নিয়োগ পাওয়া প্রতিনিধি সাবেক সচিব মোঃ শহীদ উল্লা খন্দকারের সাথে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাবৃন্দ ও সুধীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ২৯ অক্টোবর) উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ^াস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ^াস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, ভাইস চেয়ারম্যান  আব্দুল খালেক হাওলাদারসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মতবিনিময় সভার আগে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রতিনিধি মোঃ শহীদ উল্লা খন্দকারকে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাগণ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মোঃ শহীদ উল্লা খন্দকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে আস্থা ও বিশ্বাস রেখে আমাকে এই দায়িত্ব দিয়েছেন আমি যেন সেটি সততা এবং নিষ্টার সাথে পালন করতে পারি। এ জন্য আমি গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া) নির্বাচনী এলাকার আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং এ দুটি উপজেলার জনগণের সহযোগিতা কামনা করছি।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এক টুকরো আবাদ যোগ্য জমিও অনাবাদি রাখা যাবে না। আমাদের সকলের কৃষির উপরে জোর দিতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION