মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফুটপাত দখলমুক্ত হলে ফিরবে শপিং মলের সুদিন? আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও মুকসুদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যা লি অনুষ্ঠিত আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও গোপালগঞ্জে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু ঝলমলে বিপণিবিতানে এখন সুনসান নীরবতা অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই চলবে: ডা. শফিকুর রহমান। কড়া পুলিশী নিরাপত্তায় গোপালগঞ্জ অংশ অতিক্রম

পাসপোর্ট অধিদপ্তরকে আরো গতিশীল করতে চান নতুন মহাপরিচালক

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ২.২৭ পিএম
  • ৪৭৭ Time View
132

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

আমি পূর্বেও বহুবার জাতির পিতার সমাধিতে এসেছি। কিন্তু আজ আমি নতুন আঙ্গিকে এসেছি মহাপরিচালক হিসাবে। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে পাসপোর্ট অধিদপ্তরকে আরো গতিশীল ও বেগবান করতে পারি সে জন্য মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া চাইছি। এছাড়া আপনাদের (সাংবাদিক) সকলের সহযোগিতা কামনা করি।

সোমবার(৩১ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা একথা বলেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নুরুল আনোয়ার।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ৭৫’র ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন, গোপালগঞ্জ পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক আশীষ কুমার দাশ, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল সহ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION