শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

জেলা পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ড(টুঙ্গিপাড়া) জামানত হারালেন চার প্রার্থী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ৫.১৮ পিএম
  • ৫২১ Time View
153

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে টুঙ্গিপাড়া উপজেলার ৫ নং ওয়ার্ডে একটি ভোটও পাননি সাধারণ সদস্য প্রার্থী নুরমিয়া মোল্লা। অন্য দুই প্রার্থী খালিদ হোসেন ও রমজান শরীফ দুইটি  করে ভোট পেয়েছেন। ফলে পাঁচ প্রার্থীর তিন প্রার্থীই জামানত হারিয়েছেন। এছাড়া একজন সংরক্ষিত নারী সদস্য পদে সাধনা গাইন এক ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জ্যোতি প্রকাশ মল্লিক।

জ্যোতি প্রকাশ মল্লিক বলেন, গত সোমবার সকাল ৯ টা থেকে ২ টা পর্যন্ত টুঙ্গিপাড়া উপজেলার খান সাহেব শেখ মোশারফ হোসেন স্কুল এন্ড কলেজে ৫ নং ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সদস্য পদে পাঁচ প্রার্থীর মধ্যে তৌফিক বিশ্বাস ঘুড়ি প্রতীক নিয়ে ৪৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক বিশ্বাস তালা প্রতীক নিয়ে ৩৩ ভোট পেয়েছেন। এছাড়া বাকি তিন প্রার্থী নুরমিয়া মোল্লা হাতি প্রতীকে ০ ভোট, রমজান শরীফ বৈদ্যুতিক পাখায় এক ভোট ও খালিদ হোসেন টিউবওয়েল প্রতীকে এক ভোট পেয়েছেন। মোট ভোটের আট ভাগের একভাগ না পাওয়ায় নির্বাচনী নিয়ম অনুযায়ী তিনজন প্রার্থীই জামানত হারিয়েছেন।

তিনি আরো বলেন, সংরক্ষিত নারী সদস্য পদে চার প্রার্থীর মধ্যে শ্রাবণী খানম ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বাকি তিন প্রার্থী অঞ্জলি রায় ১৫ ভোট, এ্যামিলি বেগম ১৮ ভোট পেয়েছেন। এছাড়া সাধনা গাইন এক ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

প্রিজাইডিং অফিসার জ্যোতি প্রকাশ মল্লিক বলেন, গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে টুঙ্গিপাড়া উপজেলার ৫ নং ওয়ার্ডে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION