মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাল্যবিবাহ বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিণত হয়েছে- এমপি, এস এম জিলানী অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে- এস এম জিলানী গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত শামুকের খোঁজে বিলজুড়ে মানুষ, নিঃশেষের পথে জলজ জীববৈচিত্র্য|সংরক্ষণের দাবি শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে- এস এম জিলানী গোপালগঞ্জে ৩ লাখ ৩১ হাজার ৭৬৭ পরিবার পাবে ফ্যামিলি কার্ড উচ্চ নির্মাণ ব্যয় ও ঋণের সুদে থমকে যাচ্ছে আবাসন প্রকল্প এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া বিকাশে সায়েম সোবহান আনভীরের উদ্যোগ বসুন্ধরা শুভসংঘের সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ৪০ নারীর বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে এ জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল- এস এম জিলানী

গোপালগঞ্জে বঙ্গবন্ধু উদ্যানে “ইকো টুরিজম পার্ক”-এর আনুষ্ঠানিক উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৬.২০ পিএম
  • ৫১৩ Time View
137

কালের খবরঃ

গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের পাইকেরডাঙ্গা গ্রামে “বঙ্গবন্ধু উদ্যানে” নির্মান করা “ইকো টুরিজম পার্ক” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ অক্টোকর) বিকাল ৩টায় এই পার্কের উদ্ধোধন করা হয়।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা ১১ একর জায়গার উপর নির্মিত এই “ইকো টুরিজম পার্ক”-এর উদ্বোধন করেন।বিনোদন কেন্দ্র ছাড়াও এখানে রয়েছে একটি বড় খেলার মাঠ। যারা এখানে ঘুরতে আসবেন তারা পিকনিক করার পাশাপাশি খেলাধুলাসহ ঘুরে বেড়ানোর সব ধরনের সুযোগ সুবিধাই পাবেন।

ঢাকা-খুলনা মহাসড়কের খুব কাছেই এই “ইকো টুরিজম পার্ক”-টি মনোরম পরিবেশে গড়ে তোলা হয়েছে। গ্রাম্য পরিবেশের মধ্যে ঘুরতে এসে লোকজন আনন্দ উপভোগ করতে পারবেন বলে মনে করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা উদ্বোধনী বক্তব্যে এমনটিই আশা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলি খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহসীন উদ্দিন বক্তব্য রাখেন। এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এমদাদুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শেখ মোঃ রুহুল আমিন, জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পরে সেখানে এক মনো্জ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION