বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

গোপালগঞ্জে নানা আয়োজনে উদীচীর ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ৪.৫৫ পিএম
  • ৫১১ Time View
89

কালের খবরঃ

আনন্দ শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় সংগঠনের জেলা কার্যালয়ের সামনে  জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাডভোকেট মুন্সি আতিয়ার রহমান জাতীয় পতাকা ও সংগঠনের সভাপতি মোঃ নাজমুল ইসলাম দলীয় পতাকা উত্তোলন করেন। এসময় উদীচীর শিল্পীরা জাতীয় ও উদীচীয় সংগীত পরিবেশন করেন।

পরে সকাল সাড়ে ১০ টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ  শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার উন্মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় সংগঠনের সাধারন সম্পাদক আনিচুর রহমান রাজু, সহ-সভাপতি মোজ্জাম্মেল হোসেন মুন্না, প্রসূন মন্ডল, টুঙ্গিপাড়া শাখার আহবায়ক কবিতা হক, রঘুনাথপুর শাখার সভাপতি নিভারানী বিশ্বাস. বশেমুরবিপ্রবি শাখার সভাপতি পিউলী মৃধাসহ উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা উপস্থিত ছিলেন।বিকেলে পৌরসভার উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিবেশিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান উদীচীর নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION