বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় বেশি দামে গ্যাস বিক্রি ও ডিজেল মজুদের অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা ভোজ্যতেল ও জ্বালানী তেলে নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন গোপালগঞ্জে নতুন মাদক উইনসেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কোটালীপাড়ায় সংঘর্ষে আহত ১০

Reporter Name
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২, ১২.০১ পিএম
  • ৩৮৫ Time View
52

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে কৃষক লীগ নেতাসহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের  কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।শুক্রবার (৩০সেপ্টেম্বর) সকালে উপজেলার সিতাইকুন্ড গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানাগেছে, রাধাগঞ্জ ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন হাওলাদারের সাথে একই এলাকার মাসুদ শেখের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জায়গায় নির্মিত মাসুদ শেখের একটি ঘর আওলাদ হোসেন হাওলাদার তার লোকজন নিয়ে ভেঙ্গে ফেলে। এ সময় মাসুদ শেখ তার লোকজন নিয়ে বাঁধা দিতে গেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে উভয় পক্ষের ১০জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত মাসুদ শেখ (৪৫), সাইফুল শেখ (৩৫), ছাদেকুর শেখ (১৯), আব্দুল লতিফ শেখ (৫৮), মাহামুদ হাওলাদার (২৮), মোরশেদ আলম (২০), উজ্জল হাওলাদার (৪০) ও আওলাদ হোসেন হাওলাদার (৬৫) কে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অদ্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

মাসুদ শেখ বলেন, সিতাইকুন্ড গ্রামের মৃত আবুজাল হাওলাদারের ছেলে বশার হাওলাদারের কাছ থেকে ২০ বছর আগে আমি এই জায়গা ক্রয় করে ঘর তুলে ভোগ দখল করে আসছি। এখন একটি জাল দলিল তৈরী করে কৃষক লীগ নেতা আওলাদ হোসেন হাওলাদার জায়গাটি নিজের বলে দাবি করছে। সে অন্যায় ভাবে আমার ঘরটি ভেঙ্গে ফেলেছে। আমি বাঁধা দিতে গেলে আওলাদ হোসেন হাওলাদার লোকজন নিয়ে আমাদের মারধর করে।

এ ব্যাপারে কৃষক লীগ নেতা আওলাদ হোসেন হাওলাদারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, মাসুদ শেখ আমার জায়গায় ঘর তুলে দখল করে আছে। আমি জায়গাটি দখলমুক্ত করতে গেলে মাসুদ শেখ লোকজন নিয়ে আমাদের মারধর করে। এ ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষের অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION