বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া পৌরসভার উদ্বৃত্ত বাজেট ঘোষণা গোপালগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ২৫ ফুলে সাজানো ওসির গাড়িতে চড়ে বর্ণাঢ্য বিদায়, ৩৭ বছরের কর্মজীবনের ইতি টানলেন এসআই ছবির উদ্দিন গোবিপ্রবিতে ইতিহাস বিভাগের ২৪ মেধাবী পেল শিক্ষার্থী বৃত্তি গোবিপ্রবির ১৭ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে বিগত অন্তর্বর্তী সরকারের টিকাদান ব্যর্থতাতেই হামের প্রাদুর্ভাব- ড. জিয়াউদ্দিন হায়দার কর্মদক্ষতার মাধ্যমে সংসারের হাল ধরতে চায় কোটালীপাড়ার ছেলে প্রতিবন্ধী জয় হালদার কাশিয়ানীতে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে ভক্ত সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যা

কোটালীপাড়ায় মোটর সাইকেলের ধাক্কায় যুবক নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২, ১২.২৭ পিএম
  • ৪৯১ Time View
204

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটর সাইকেলের ধাক্কায় আরিফ বিশ্বাস (৩২) নামে এক যুবক নিহত হয়েছে।বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের উপজেলার সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।শুক্রবার (২৮ অক্টোবর) সকালে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নিহত যুবক আরিফ বিশ্বাস কোটালীপাড়া উপজেলার উলাহাটি গ্রামের আবুল বিশ্বাসের ছেলে।

ওসি মোঃ জিল্লুর রহমান জানিয়েছেন, কোটালীপাড়ার উলাহাটি গ্রামের ছত্তার মিয়ার ছেলে অলি মিয়া মোটর সাইকেল ভাড়ায় এনে বেপরোয়া গতিতে চালাচ্ছিল। এসময় বাউলী (ঝিকঝাক) মেরে যাবার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরিফকে ধাক্কা দিলে তার পড়নের গেঞ্জি মোটর সাইকেলে বেঁধে বেশকিছুদুর টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলে অরিফের মৃত্যু হয়।

তিনি আরো বলেন, আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।এখন দূর্ঘটনাকবলিত মোটর সাইকেলটি আটক করা সম্ভব হয় নি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION