রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ৩৬জুলাই গণঅভ্যুত্থান তোরণে মধ্যরাতে আগুন গোপালগঞ্জে গাছে বেঁধে স্কুলছাত্রী ও যুবককে নির্যাতন: প্রধান অভিযুক্ত নয়ন গোলদার আটক গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম শিগগিরই শুরু হবে -এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে ছাত্রকে পেটানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষক পুলিশ হেফাজতে গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুলছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা গোপালগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত, আহত-২ সন্তানের অবহেলা ও নির্যাতনে ৯৭ বছরের বৃদ্ধের শেষ ভরসা ভিক্ষা, বিচার চেয়ে থানায় অভিযোগ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে জেকে পলিমার: সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি

লতিফপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোয়েব সম্পাদক সেলিম

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ১.২৫ পিএম
  • ৫৪৭ Time View
122

কালের খবরঃ

গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে মোঃ সোয়েব উদ্দিন মোল্লাকে সভাপতি ও মোঃ সেলিম খানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট লতিফপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহসভাপতি হিসেবে কিবরিয়া খান, মোঃ রিপন মোল্লা, হানিফ মোল্লা।যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ সাগর খান,রিয়াজুল খান সবুজ,মোঃ সোহাগ মোল্লা পলু ও সাংগঠনিক সম্পাদক উজ্জল খানের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

রোববার(২অক্টোবর) বিকেলে ঘোষেরচর উত্তরপাড়া গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মোল্লা।

সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মহসিন উদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাফফর এইচ নান্নু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান, লতিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কায়ুম আলী মোল্লা, সাধারন সম্পাদক এস্কেন্দার আলী মোল্লা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য রুনা লায়লা, জেলা স্বেচ্ছা সেবকলীগের যুগ্ম-আহবায়ক নুরুল ইসলাম আব্বাস, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল আজিজ খান প্রমূখ।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION