বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় বেশি দামে গ্যাস বিক্রি ও ডিজেল মজুদের অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা ভোজ্যতেল ও জ্বালানী তেলে নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন গোপালগঞ্জে নতুন মাদক উইনসেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মধুমতি সেতু চালুর ২৪ ঘন্টায় ৪ লাখ ১৫ হাজার টাকার টোল আদায়

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ৩.২৩ পিএম
  • ৪১৩ Time View
46

কালের খবরঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনা পয়েন্টে মধুমতি সেতুতে চালুর পর ২৪ ঘন্টায় মধুমতি সেতুতে  ৪ লাখ ১৫ হাজার টাকা টোল আদায় হয়েছে।

সোমবার (১০ অক্টোবর) রাত ১২ টা ১ মিনিট থেকে মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ১২টা পযর্ন্ত ২৪ ঘন্টায় এ টোল আদায় হয়। এ সময়ে বিভিন্ন ধরণের ৩ হাজার ৫শ ৭৬টি যানবাহন সেতু পারাপার হয়েছে। বর্তমানে সেতুটির টোলপ্লাজার ৮টি বুথের মধ্যে ৫টি বুথে টোল আদায় করা হচ্ছে।

গত সোমবার (১০ অক্টোবর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী মধুমতি সেতু উদ্বোধন করেন। ওইদিন (সোমবার) রাত ১২টা ১ মিনিট থেকে যান যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয় । এরপর থেকে এ সেতু পার হচ্ছে  দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার যানবাহন।

গোপালগঞ্জ সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস ও সড়ক সার্কেলের ডিভিশনাল হিসাব রক্ষক মোঃ নাহিদ পারভেজ জানিয়েছেন, মধুমতি সেতুতে দুই শিফটে টোল আদায় করা হচ্ছে। গত সোমবার রাত ১২ টা ১ মিনিট থেকে মঙ্গলবার দুপুর ১২টা পযর্ন্ত প্রথম শিফটে এ সেতু দিয়ে এক হাজার ৫শ টি বিভিন্ন ধরনের যানবাহন পারাপার হয়েছে। আর এতে টোল আদায় হয়েছে দুই লাখ ২০ হাজার টাকা। আর দ্বিতীয় শিফট মঙ্গলবার রাত ১২ টা পর্যন্ত ২ হজার ৭৬ টি যানবাহন  পারাপার হয়েছে। এতে মোট ২৪ ঘন্টায় ৩ হাজার ৫শ ৭৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে গত ২৪ ঘন্টায় মধুমতি সেতুতে ৪ লাখ ১৫ হাজার টাকা টোল আদায় হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION