বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীকে জরিমানা গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর

বৃহস্পতি ও শুক্রবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে সাধারন দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ২.১৮ পিএম
  • ৩৭১ Time View
2

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

বুহস্পতিবার ও শ্রক্রবার (৬ ও ৭ অক্টোবর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে সাধারন দর্শনার্থীদের জন্য প্রবেশ বন্ধ থাকবে।

জেলা তথ্য অফিসার মঈনুল ইসলাম জানিয়েছেন, ৭ অক্টোবর ( শুক্রবার) রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া আসছেন। তাঁর আগমন উপলক্ষে সমাধি সৌধ কমপ্লেক্সের নিরাপত্তা ও ধোয়া মুছাসহ বিভিন্ন সৌন্দর্য বর্ধনের কাজ করার কারণে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

এ দুই দিন দর্শনার্থীদের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে না আসার জন্য অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করে জানিয়েছেন, শনিবার(৮ অক্টোবর) থেকে যথা নিয়মে দর্শনার্থীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে প্রবেশ করতে পারবেন।দর্শনার্থীদের এ দুই দিন বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে না আসার অনুরোধ করেছেন তিনি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION