বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

বশেমুরবিপ্রবি’তে শেখ রাসেলের জন্মদিন পালন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ৫.০৪ পিএম
  • ৫১৮ Time View
90

কালের খবরঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি, কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল, কুইজ ও শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

(১৮ অক্টোবর) মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও কর্মচারী সমিতি। বেলা ১১ টায় প্রশাসনিক ভবনের সামনে কেক কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শেখ রাসেল ও জাতির পিতাসহ ১৫ আগস্ট ১৯৭৫ সালে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সিনিয়র ইমাম মুফতী আব্দুল্লাহ আল মামুন। বিকেলে বিশ্ববিদ্যালয়ের মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।

বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শেখ রাসেল দিবস উপলক্ষে শেখ রাসেল হল বৃক্ষরোপণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, পথ শিশুদের উন্নত খাবার পরিবেশন, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

 

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION