বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় বেশি দামে গ্যাস বিক্রি ও ডিজেল মজুদের অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা ভোজ্যতেল ও জ্বালানী তেলে নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন গোপালগঞ্জে নতুন মাদক উইনসেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বঙ্গবন্ধুর সমাধিতে সদ্য পদোন্নতিপ্রাপ্ত টুরিস্ট পুলিশ প্রধানের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ৭.৩৩ পিএম
  • ৪০০ Time View
42

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও ট্যুরিস্ট পুলিশের প্রধান হাবিবুর রহমান।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে তিনি জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এসময় গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, পিরোজপুরের পুলিশ সুপার মোঃ সাঈদুর রহমান, গোপালগঞ্জ সিআইডির এসএসপি মো. মিজানুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস সহ পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাবিবুর রহমান পরিদর্শন ভবনের রক্ষিত বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

উল্লেখ, ঢাকা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমানকে গত ১০ অক্টোবর অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দ্বায়িত্ব) পদে পদোন্নতি দিয়েছে সরকার। একই সাথে টুরিস্ট পুলিশের প্রধান হিসাবে দ্বায়িত্ব দেয়া হয়েছে তাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION