বঙ্গবন্ধুর সমাধিতে শিক্ষা প্রকৌশলের প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা
Reporter Name
Update Time :
শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৫.৩০ পিএম
৫০৭
Time View
বঙ্গবন্ধুর সমাধিতে শিক্ষা প্রকৌশলের প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা
টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার।শনিবার (২২ অক্টোবর) দুপুরে তিনি জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।এ সময় টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল সহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পরিদর্শন ভবনে রক্ষিত বইতে মন্তব্য লিখে স্বাক্ষর ও জাতির পিতার স্মৃতি বিজড়িত বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন।
139
টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার।শনিবার (২২ অক্টোবর) দুপুরে তিনি জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।এ সময় টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল সহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পরিদর্শন ভবনে রক্ষিত বইতে মন্তব্য লিখে স্বাক্ষর ও জাতির পিতার স্মৃতি বিজড়িত বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন।