বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় বেশি দামে গ্যাস বিক্রি ও ডিজেল মজুদের অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা ভোজ্যতেল ও জ্বালানী তেলে নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন গোপালগঞ্জে নতুন মাদক উইনসেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফুচকার দোকানে ক্রেতা ডাকাকে কেন্দ্র করে এক কর্মচারীর কোপে আরেক কর্মচারী খুন

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ২.২৪ পিএম
  • ৪২৮ Time View
48

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দূর্গাপূজা উপলক্ষে বসা মেলায় ফুচকার দোকানে কথাকাটাকাটিকে কেন্দ্র করে এক কর্মচারীর ছুরিকাঘাতে অপর কর্মচারী খুন হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে অভিযুক্ত আজিজুল শেখ (২১) নামের ওই কর্মচারীকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার ( ৪ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের চিংগড়ী গ্রামের মন্ডলবাড়ি পূজা মন্ডপের পাশে মায়ের দোয়া চটপটি এন্ড ফুচকা নামে ভ্রাম্যমান এক দোকানে এঘটনা ঘটে। এ ব্যাপারে নিহতের মা বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলা করেছে।

ছুরিকাঘাতে নিহত রিশাদ শেখ (১৭) উপজেলার সর্দারপাড়া গ্রামের রাজু শেখের ছেলে ও হত্যায় অভিযুক্ত আজিজুল মোল্লা একই এলাকার বাবুল মোল্লার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) মো. আবুল মনসুর জানান, উপজেলার পাটগাতী ইউনিয়নের চিংগড়ী গ্রামের মন্ডলবাড়ি পূজা মন্ডপের পাশে ভ্রাম্যমাণ  ফুচকার দোকানে কাজ করতেন আজিজুল ও রিশাদ। মঙ্গলবার রাতে রিশাদকে ক্রেতা ডাকতে বলেন দোকানের অপর কর্মচারী আজিজুল।

তখন রিশাদ রাজি না হলে দুজনের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে আজিজুল ফুচকার দোকানে থাকা সালাদ কাটা ছুরি দিয়ে রিশাদের শরীরে এলোপাতাড়ি কোপাতে থাকে। পড়ে স্থানীয়রা রিশাদকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ওসি আবুল মনসুর আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আজিজুলকে আটক করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এ ঘটনায় নিহতের মা রহিমা বেগম বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION