বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীকে জরিমানা গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গোপালগঞ্জে শোভাযাত্রা ও সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ১২.৪৪ পিএম
  • ৩৬৪ Time View
4

কালের খবরঃ

“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই শ্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) সকালে এ উপলক্ষে গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক শাহিদা সুলতানার নেতৃত্বে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ। র‌্যালীতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহন শ্রমিক, পুলিশ, স্কাউট ও বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, সহসভাপতি শেখ মো. রুহুল আমিন, বিআরটিএ এর সহকারি পরিচালক লাইলাতুল মাওয়া, বাস মালিক সমিতির সভাপতি মো. ইলিয়াস হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। এরআগে জেলা প্রশাসক বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন।

এছাড়া, সকাল ৮টায় ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের আয়োজনে ভাটিপাড়া হাইওয়ে থানা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি ঢাকা-খুলনা মহাসড়কের চাপতা বাজার হয়ে একই জায়গায় এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ।

সভায় বক্তব্য রাখেন ভাটিয়াপাড়া   হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মোহাম্মদ তোফাজ্জেল হক। তিনি নিরাপদ সড়ক গড়ে তুলতে চালকদের পাশাপাশি সবাইকে সচেতন হতে অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION