সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে- এস এম জিলানী গোপালগঞ্জে ৩ লাখ ৩১ হাজার ৭৬৭ পরিবার পাবে ফ্যামিলি কার্ড উচ্চ নির্মাণ ব্যয় ও ঋণের সুদে থমকে যাচ্ছে আবাসন প্রকল্প এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া বিকাশে সায়েম সোবহান আনভীরের উদ্যোগ বসুন্ধরা শুভসংঘের সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ৪০ নারীর বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে এ জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল- এস এম জিলানী আইসিসিবিতে এক ছাদের নিচে গাড়ির বিশাল সমাহার ইউনুস গং এর ফাঁসি চাই লেখা পোস্টার লাগানোর অভিযোগে কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক নারীর সম্মান ও ক্ষমতায়ন বাড়াতে ফ্যামিলি কার্ড দিয়েছেন প্রধানমন্ত্রী- এস এম জিলানী ১৯৫৮ সালের সামরিক অভ্যুত্থান: যে পথে গণতন্ত্র থেকে দূরে সরে যায় পাকিস্তান

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধির শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২, ১.৪৩ পিএম
  • ৪৮৫ Time View
136

কালের খবরঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের উন্নয়ন কার্যক্রমের দায়িত্ব পালনের সদ্য নিয়োগ পাওয়া প্রতিনিধি মোঃ শহীদ উল্লা খন্দকার।শুক্রবার (২৮ অক্টোবর) সকালে তিনি কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার বিপুল সংখ্যক আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীদের সাথে নিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র মোঃ কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মর শান্তি কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।এর আগে মঙ্গলবার (২৫ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর প্রতিনিধি হিসেবে  মোঃ শহীদ উল্লা খন্দকারকে নিয়োগ প্রদান করেন।মোঃ শহীদ উল্লা খন্দকার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব ও গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের আটাশী বাড়ী গ্রামের মৃত মোবারেক আলী খন্দকারের ছেলে।শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোঃ শহীদ উল্লা খন্দকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে আস্থা ও বিশ্বাস রেখে আমাকে এই দায়িত্ব দিয়েছেন আমি যেন সেটি সততা এবং নিষ্টার সাথে পালন করতে পারি। এ জন্য আমি গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া) নির্বাচনী এলাকার আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং এ দুটি উপজেলার জনগণের সহযোতা কামনা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION