শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

গোপালগঞ্জে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ৭ দফা দাবীতে গণ অনশন

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ২.১৪ পিএম
  • ৪৭৪ Time View
117

কালের খবরঃ

২০১৮ সালের জাতীয় নির্বাচনের পূর্বে দেয়া প্রতিশ্রুতি ৭ দফা বাস্তবায়ণের দাবীতে গোপালগঞ্জে সকাল-সন্ধ্যা গণ অনশন শুরু করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখা।

শনিবার (২২ অক্টোবর) বেলা ১১টা থেকে জেলা শহরের পৌর পার্কের মুক্ত মঞ্চে এ গণ অনশন শুরু করে নেতৃবৃন্দ। সন্ধ্যা পর্যন্ত চলেবে এ কর্মসূচী। কর্মসূচীতে জেলার নেতৃবৃন্দ ছাড়াও কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা শাখা এবং বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাসংঘ জেলা শাখার নেতৃবৃন্দ অংশ নেন। এসময় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার আহবায়ক প্রদীপ কুমার বিশ্বাস পল্টু, সদস্য সচিব দুলাল চন্দ্র বিশ্বাস, মুকসুদপুর উপজেলার শাখার সভাপতি আশুতোষ মৃধা, সদর উপজেলা শাখার সভাপতি শিপ্রা বিশ্বাসসহ অনেকে বক্তব্য রাখেন।

এসময় বক্তরা ২০১৮ সালের সংসদ নির্বাচনের পূর্বে দেয়া প্রতিশ্রুতি ৭ দফা বাস্তবায়ণের দাবী জানান।   দাবীগুলো হলো, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রর্তাপণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইন যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION