বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় বেশি দামে গ্যাস বিক্রি ও ডিজেল মজুদের অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা ভোজ্যতেল ও জ্বালানী তেলে নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন গোপালগঞ্জে নতুন মাদক উইনসেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোপালগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ৩.৫২ পিএম
  • ৪২৯ Time View
51

কালের খবরঃ

গোপালগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী অছিকার রহমান  সরদারকে (৬৭) মৃত্যুদন্ড দিয়েছে আদালত। সেই সাথে আসামীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামী আদালতে হাজির ছিল। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মোঃ আব্বাস উদ্দীন এই আদেশ প্রদান করেন। এই মামলার অপর ৭ আসামীকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

মুত্যুদন্ড প্রাপ্ত অছিকার রহমান  সরদার গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গার মুন্সিরচর গজালিয়া গ্রামের  মৃত সেকেন্দার সরদার ওরফে সেকেন সরদারের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরনে জানাগেছে, ক্ষুদ্র ব্যবসায়ী অছিকার রহমান  সরদার বিধবা জরিনা বেগমের টাকা ও সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে ২০০০ সালে তাকে ২য় স্ত্রী হিসেবে বিয়ে করেন । জরিনার টাকা ও সম্পত্তি আত্মসাত করার পর তার ভরনপোষন বন্ধ করে দেয় অছিকার । ভরনপোষনের দাবিতে জরিনা গোপালগঞ্জের আদালতে একটি মামলা দায়ের করেন। জরিনার হাতে পায়ে ধরে অছিকার এ মামলা থেকে ২০০৫ সালের ৪ জুন জামিনে বেড়িয়ে আসেন। জামিনে বেড়িয়ে এসে ৭ জুন গভীর রাতে জরিনা বেগমকে হত্যা করা হয়। এ ঘটনার পরের দিন ৮ জুন জরিনার ভাই মোঃ দাউদ সিকদার বাদী হয়ে ৯ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরমধ্যে ১ আসামী মৃত্যু বরণ করেছেন। দীর্ঘ তদন্ত শেষে টুঙ্গিপাড়া থানার পরিদশর্ক সোহরাব হোসেন ৮ আসামীর বিরুদ্ধে ২০১২ সালের ১২ ফেব্রুয়ারী আদালতে চার্জশীট দাখিল করেন। স্বাক্ষ্য প্রমান গ্রহন শেষে বিজ্ঞ বিচারক উপরোক্ত রায় প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION