বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় বেশি দামে গ্যাস বিক্রি ও ডিজেল মজুদের অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা ভোজ্যতেল ও জ্বালানী তেলে নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন গোপালগঞ্জে নতুন মাদক উইনসেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কোটালীপাড়ায় নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় এক শিক্ষার্থীর মৃত্যু, আহত ৫

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ২.৩০ পিএম
  • ৪২৭ Time View
49

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় খুলনা কৃষি বিদ্যালয়ের ছাত্র অংকন বিশ্বাস (২২) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (১২ অক্টোবর) সকাল ১১ টায় গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের তারাশী বাস্ট্যান্ডের পাশে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত অংকন বিশ্বাস তারাশী গ্রামের পল্লব বিশ্বাসের ছেলে।

কোটালীপাড়া থানার এস.আই মনোজ কুমার জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি লোকালবাস বাস গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের তারাশী বাস্ট্যান্ডের পাশে এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ফুটপাতে থাকা অংকন বিশ্বাসসহ কয়েক জনকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই অংকন বিশ্বাস মারা যান। এ সময় আরো পাঁচজন আহত হয়। আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর থেকে বাসচালক পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION