বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় বেশি দামে গ্যাস বিক্রি ও ডিজেল মজুদের অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা ভোজ্যতেল ও জ্বালানী তেলে নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন গোপালগঞ্জে নতুন মাদক উইনসেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কাশিয়ানীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, এক চালক নিহত, আহত-১৫

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ১.১৪ পিএম
  • ৪১৪ Time View
44

কালের খবরঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মুরাদ হাসান (৪৫) নামে বাসের চালক নিহত হয়েছে। এতে আহত হয়েছে অপর চালকসহ আরো ১৫জন।দূর্ঘটনার পর প্রায় এক ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকে।মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়নী উপজেলার মাঝিগাতীতে এ দূর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক তৌমুর ইসলাম ও মুকসুদপুর ফায়ার স্টেশনের অফিসার সজীবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। এসময় মাঝিগাতীতে পৌঁছালে বিপরিত দিক থেকে যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসির দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে বিআরটিসির বাসের চালক মুরাদ হাসান (৪৫) ঘটনা স্থলে নিহত হন। এসময় অপর বাসের চালম মিঠুর পা কেটে ঝুলে যায় ও দুই বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ও মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতা-হতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। মারাত্মক আহত ৮জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, দূর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর প্রায় এক ঘন্টা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ ছিল। বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION