মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অহত-১৫, ঢাকা-খুলনা মহাসড়কে ২ ঘন্টা যান চলাচল বন্ধ গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির ঐতিহাসিক বিজয় গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত-২ টুঙ্গিপাড়ায় বিএনপির কর্মীকে কুপিয়ে আহত। অভিযোগ জামায়াত কর্মীদের বিরুদ্ধে শেখ পরিবারের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী গোপালগঞ্জে ট্রলি চাপায় বৃদ্ধ নিহত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনের ইন্তেকাল গোপালগঞ্জে ‘না’ ভোট জয় পেয়েছে গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নবজাতকদের উপহার দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

Reporter Name
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২, ১২.১৯ পিএম
  • ৪৯৩ Time View
28

কোটালীপাড়া প্রতিনিধিঃ

২৮ সেপ্টেম্বর ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এই দিনে জন্ম নেওয়া শিশুদেরকে উপহার সামগ্রী দিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য বাবলু হাজরা।

শনিবার (১ অক্টোবর) সকালে তিনি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন ক্লিনিকে জন্ম নেওয়া ৭ জন শিশুকে পোশাক, টিস্যু, দুধ, স্যাভলন, ফিডারসহ নানা ধরণের উপহার সামগ্রী পৌছে দেন। এছাড়াও এসব শিশুর মায়েদের হাতে তুলে দেন বিভিন্ন প্রকার ফল ও নগদ অর্থ।

এ সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা তপু তালুকদার, চঞ্চল শেখ, পলাশ হাজরাসহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতা কর্মী তার সাথে ছিলেন।

উপজেলার বৈকন্ঠপুর গ্রামের বিদ্যুৎ রায়ের স্ত্রী দিপু বৈদ্য বলেন, ২৮ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে মুনা ক্লিনিকে আমার একটি পুত্র সন্তান হয়েছে। খবর পেয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য বাবলু হাজরা আমার সন্তানকে বিভিন্ন ধরণের উপহার সামগ্রী দিয়েছেন। এ জন্য তাকে ধন্যবাদ জানাই।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য বাবলু হাজরা বলেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে জন্ম নেওয়া শিশুদেরকে উপহার সামগ্রী দিয়েছি।

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION