মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক বৃক্ষরোপণ কর্মসূচি; জলবায়ু সহনশীল ও বৈষম্যহীন সমাজ গঠনে সম্প্রীতির প্রত্যয় কাশিয়ানীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ দেশের উন্নয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে- এমপি সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় এক নারীসহ দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ড টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত মুকসুদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ! আহত-৪০ বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজায়নের আহ্বান! এমপি সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবাসন সংকট। সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের প্রশাসনিক নেতৃত্বে ড. খোকন কুমার দত্ত আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা

দুর্গাপূজা উপলক্ষে লেখকের বাড়ি বই মেলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ১.০৩ পিএম
  • ৪৮৮ Time View
110

কোটালীপাড়া প্রতিনিধিঃ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কথা সাহিত্যিক অরুন কুমার বিশ্বাস তার নিজ বাড়িতে নিজের লেখা ১৩০টি বই নিয়ে বই মেলার আয়োজন করেছেন । তার এই বই মেলার আয়োজন দুর্গাপূজার আনন্দকে  আরো বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের জহরের কান্দি গ্রামে এ বই মেলার উদ্বোধন করা হয়। বুধবার ( ৫ অক্টোবর) ৩দিন ব্যাপী এই বই মেলা শেষ হবে।

লেখক অরুন কুমার বিশ্বাসের পিতা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বঙ্কিম চন্দ্র বিশ্বাস ফিতা কেটে এ বই মেলার উদ্বোধন করেন।

এ সময় বিশিষ্ট নাট্যকার আকাশ রঞ্জন, জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল, সমাজসেবক পরিমল রায়সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে জনপ্রিয় এই লেখকের অলকের রয় গোয়েন্দা সিরিজের ‘গুপ্তি’ বইটির মোড়ক উন্মোচন করা হয়।

বিশিষ্ট নাট্যকার আকাশ রঞ্জন বলেন, বর্তমান সময়ে যে কয়েকজন লেখক রয়েছে তাদের মধ্যে অরুন কুমার বিশ্বাস অন্যতম। তার লেখা মুক্তিপণ, স্পাই, আলিম বেগের খুলি, গুপ্তি, কাটামুন্ডুর বিভীষিকা, পোড়োবাড়ির রহস্য, যে ভাবে জয়ী হতে হয়, পিকিংমানব রহস্য, জললিপি, লাল কুটি রহস্য, অতঃপর এলো প্রেম, ক্যামডেন কিলারসহ প্রায় ৫০টি বই আমি পড়েছি। তার লেখার গুনগত মান অত্যন্ত নান্দনিক।

জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বলেন, জনপ্রিয় কথা সাহিত্যিক অরুন কুমার বিশ্বাস গ্রামীন পরিবেশে যে বই মেলার আয়োজন করেছে তা সত্যিই প্রশাংসার দাবি রাখে । তার এই বই মেলার মধ্যে দিয়ে এলাকায় পাঠক সৃষ্টি হবে বলে আমি বিশ^াস করি। তার লেখা বইগুলোর মধ্যে ১২০টি আমাদের পাঠাগারে রয়েছে।

সমাজসেবক পরিমল রায় বলেন, কথাসাহিত্যিক অরুন কুমার বিশ্বাসের এই বই মেলা আমাদের পূজার আনন্দকে আরো বাড়িয়ে দিয়েছে। আমরা চাইবো আগামীতেও যেন তিনি এ ধরণের বই মেলার আয়োজন করেন।

লেখক অরুন কুমার বলেন, গ্রামীন এলাকার পাঠক সৃষ্টির লক্ষ্যেই আমি এই মেলার আয়োজন করেছি। আগামীতে বড় পরিসরে এই  জনপথে বই মেলার আয়োজন করার ইচ্ছা রয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION