শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান, মুনিরীয়া যুব তবলীগ ও গাজীপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২, ৫.০০ পিএম
  • ৪৭৮ Time View
136

কালের খবরঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন  করেছেন চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের তরিক্বতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি এবং গাজীপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও বাংলাদেশ কৃষকলীগের উপদেষ্টা আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লা।

শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে দোয়া মোনাজাত করেছেন মুনিরীয়া যুব তবলীগ কমিটি। পরে মুনিরীয়া যুব তবলীগ কমিটির কর্মকর্তাগণ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন। এছাড়া দিনব্যাপী খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এরআগে, বঙ্গবন্ধু সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান গাজীপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও বাংলাদেশ কৃষকলীগের উপদেষ্টা আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লা। পরে ফতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এসময় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION