শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টানা বর্ষণে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার টুঙ্গিপাড়ায় মাদক-সংশ্লিষ্ট অভিযোগে যুবদল নেতাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে চার বছর বয়সী শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গোপালগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন গোবিপ্রবিতে ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও চেক প্রদান

গোপালগঞ্জ জেলা কারাগারের হাজতি,ভারতীয় নাগরিকের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ১.১৩ পিএম
  • ৫৪০ Time View
134

কালের খবরঃ

গোপালগঞ্জ জেলা কারাগারের এক হাজতি ও ভারতীয় নাগরিক তারেক বাইন (৬০)  এর মৃত্যু হয়েছে। রবিবার (৩১ অক্টোবর)  রাত সাড়ে ৯টার দিকে ‍হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মৃত্যুবরন করেন।তিনি শ্বাসকষ্ট সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং উচ্চ রক্তচাপ জনিত সমস্যা নিয়ে রাত ৮টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয় বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক ডা.অসিত কুমার মল্লিক। মারা যাওয়া তারেক বাইনের পিতার নাম মরন বাইন, গ্রাম-সোনার গ্রাম, পশ্চিম বিহার, ভারত। হাজতি নম্বর-২১৩/২০২২। তার বিরুদ্ধে জাজিরা থানার মামলা নম্বর ০৯, তাং-০৮.০৭.২০২১, জিআর-১৪৩/২০২১, ১৯৫২ সালের দি কন্ট্রোল অব এন্টি এ্যাক্ট এর ৪ ধারায় আটক করে জেল হাজতে বন্ধী রাখা হয়।তাকে পদ্মসেতুর জাজিরা এলাকা থেকে সন্দেহভাজন ঘোরাফেরার জন্য আটক করা হয়।

জেলখানা সূত্রে জানাগেছে, শরিয়তপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে তাকে বিগত ২০২১ সালের ০৯ জুলাই শরিয়তপুর জেলা কারাগারে নেয়া হয় এবং পরবর্তীতে চলতি বছরের ২০ জানুয়ারী গোপালগঞ্জ জেলা কারাগারে আনা হয়।সংশ্লিষ্ট বন্দি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাত ৮টার দিকে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখান তিনি মারা যান বলে জেল সুপার মোঃ ওবায়দুর রহমান জানান।

মৃত হাজতির মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। লাশ ময়না তদন্তের পর কারা কর্তৃপক্ষ কর্তৃক ভারতীয় হাই কমিশনের সাথে যোগাযোগ করে লাশ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করবে বলে জানা গেছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION