বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় বেশি দামে গ্যাস বিক্রি ও ডিজেল মজুদের অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা ভোজ্যতেল ও জ্বালানী তেলে নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন গোপালগঞ্জে নতুন মাদক উইনসেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোপালগঞ্জে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদন্ড ও জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ২.৫০ পিএম
  • ৪২৫ Time View
54

কালের খবরঃ

গোপালগঞ্জে বাড়ী থেকে ডেকে নিয়ে টাকা ছিনতাই করে জুয়াড়ী বিবেক শাখারীকে হত্যা মামলায় মহানন্দ তালুকদারকে (৪৯) মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একই সাথে ওই আসামীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মামলার অপর ৩ আসামীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এ সময় আসামীরা আদালতে অনুপস্থিত ছিলো।বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে  গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এই রায় প্রদান করেন।মৃত্যুদন্ডপ্রাপ্ত মহানন্দ তালুকদার গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় গ্রামের পঞ্চানন তালুকদারের ছেলে।

বেকসুর খালাসপ্রাপ্তরা হলেন, মহানন্দ তালুকদারের ভাই আনন্দ তালুকদার, স্ত্রী মেনুকা তালুকদার ও সহযোগি  স্বপন মৃধা।

মামলার বিবরণে জানাগেছে, বিগত ২০০৮ সালের ২৯ মে বিবেক শাখারীর স্ত্রী শিবানী রানী শাখারী একটি এনজিও থেকে ১০ হাজার টাকা ঋণ নিয়ে স্বামীর হাতে তুলে দেন ।বিবেক শাখারী তাস দিয়ে জুয়া খেলতে অভ্যস্ত ছিল।তার জুয়া খেলার সঙ্গী মহানন্দ তালুকদারসহ অন্যান্যরা জানতে পারে বিবেকের কাছে ১০ হাজার টাকা আছে। তারা এই টাকা ছিনিয়ে নিতে বিবেককে কৌশলে বাড়ী থেকে ডেকে নিয়ে যায়। পরে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে লাশ একটি পাট ক্ষেতে ফেলে রাখে। পরের দিন ৩০ মে পুলিশ বিবেকের লাশ ওই পাট ক্ষেত থেকে উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই বিনয় শাখারী বাদী হয়ে ৩০ মে মহানন্দ তালুকদারসহ ৪ জনকে আসামী করে মুকসুদপুর থনায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ইব্রাহিম পটোয়ারী ২০০৮ সালের ১১ নভেম্বর ৪ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন।

স্বাক্ষ্য প্রমান গ্রহন শেষে বিজ্ঞ বিচারক মহানন্দ তালুকদারকে দোষী সাব্যস্ত করে উপরোক্ত রায় প্রদান করেন।রাষ্ট্রপক্ষে এপিপি মো. শহিদুজ্জামান খান ও আসামী পক্ষে অ্যাড. শওকত আলী সিকদার মামলাটি পরিচালনা করেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION