বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যার অভিযোগ। গ্রেপ্তার-২ গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত মন্ত্রীপরিষদ বিভাগ উন্নয়নের তালিকা জমা দেয়ার নির্দেশ দিয়েছে-এস এম জিলানী কোটালীপাড়ায় মোটর সাইকেলে ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন কোটালীপাড়ায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু কোটালীপাড়ায় প্রকাশ্যে মাদক সেবন, প্রতিবাদ করলেই মারধর গোপালগঞ্জে দ্রুত গতির নছিমন মোড় ঘুরতে গিয়ে খাঁদে। চালক নিহত, আহত ২ গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা সম্পন্ন কাশিয়ানীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেছেন এমপি সেলিমুজ্জামান

কাশিয়ানীতে একই রাতে চার বাড়িতে চুরি, গ্রামে আতংক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ৫.৩০ পিএম
  • ৪০৮ Time View
29

কালের খবরঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে সিঁদ কেটে  একই রাতে চার বাড়িতে চুরির  ঘটনা ঘটেছে। এসময় চোরেরা নগদ টাকা, অটোভ্যান, মোবাইল ফোন ও টর্চ লাইট চুরি করে নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দিবাগত  গভীর রাতে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাঐখোলা গ্রামে ৪টি বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গোটা গ্রামে চাঞ্চল্য ও আতংক ছড়িয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়,  রাতে ওই গ্রামের মো. সেন্টু শেখ, জুয়েল মোল্যা, রফ শেখ ও মুকুল ফকির ঘুমিয়েছিল। চোরেরা মাটির ঘরে সিঁদ কেটে ঘরে ভিতরে প্রবেশ করে।  এসময় চোর চক্রটি নগদ ৫০ হাজার টাকা, ১ টি অটোভ্যান, ১ টি মোবাইল ফোন ও ২ টি টর্চ লাইট  নিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বুধবার (১৯ অক্টোবর) সকালে ঘুম থেকে উঠে ঘরের মধ্যে সব এলামেলো দেখে  চুরির ঘটনা জানতে ও বুঝতে পারেন। পরে তারা কান্নায় ভেঙ্গে পড়েন।

চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কাশিয়ানী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান।

তিনি সাংবাদিকদের বলেন, চোরেরা ৪টি বাড়িতে সিঁদ কাটে। এর মধ্যে ৩ টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা থানায় অভিযোগ করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION