বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় বেশি দামে গ্যাস বিক্রি ও ডিজেল মজুদের অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা ভোজ্যতেল ও জ্বালানী তেলে নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন গোপালগঞ্জে নতুন মাদক উইনসেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুকসুদপুরে কবিরাজির নামে শিশু হত্যা মালায় আমৃত্যু কারাদন্ড দিয়েছেন আদালত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১.৫৯ পিএম
  • ৪০৫ Time View
58

কালের খবরঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রতিবন্ধী শিশু মোঃ নূর ইসলাম (৯) হত্যা মামলায় কথিত নারী কবিরাজ মোসাঃ আকলিমা খাতুনকে আমৃত্যু কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকাও জরিমানা করা হয়।

রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন।

মামলার বিররনে জানাগেছে, মুকসুদপুর উপজেলার কানুড়িয়া গ্রামের মৃত কছিম উদ্দিনের ৯ বছরের শিশু সন্তান মোঃ নূর ইসলাম প্রতিবন্ধী ছিলেন। ২০০৭ সালের ৯ মার্চ সকালে ওই শিশুকে জ্বীনে ধরেছে এমন কথা বলে কুমার নদীতে চুবিয়ে ও মাথায় আঘাত করে হত্যা করে কবিরাজ মোসাঃ আকলিমা খাতুন।

পরে খবর পেয়ে পুলিশ ওই শিশুর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট নৌ পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ মনিরুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশীট দাখিল করলে দীর্ঘ শুনানী শেষে আদালতের বিচারক এ রায় প্রদান করেন। রায় ঘোষনার সময় আসামী কথিত নারী কবিরাজ মোসাঃ আকলিমা খাতুন পলাতক ছিলেন।

সরকার পক্ষে এপিপি মোঃ শহিদুজ্জামান খান এবং আসামী পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আবু তালেব শেখ মামলা পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION