বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে রিক্সা চুরির অভিযোগে রিক্সা চালককে হত্যার অভিযোগ গোবিপ্রবি’র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সাংবাদিকদের ওপর হামলা; গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের সংবাদ বর্জনের ঘোষণা গোপালগঞ্জে শুরু হলো তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা মাদকের ব্যাপারে কোন ছাড় নেই-এমপি ডা. কে.এম বাবর ৭১ টিভির রনি সভাপতি ও দেশ টিভির জাবেরুল সম্পাদক নির্বাচিত কোটালীপাড়ায় দরিদ্র কৃষকের জমির ধান কেটে বাড়ি তুলে দিলেন এমপি জিলানী টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ১ নজরুল সভাপতি একরামুলকে সম্পাদক করে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর

হাজার প্রাণের উচ্ছ্বলতায় বাবুর খালের প্রায় ২ কিঃমিঃ এলাকায় নৌকা বাইচ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ৬.০৯ পিএম
  • ৫২৩ Time View
102

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে  আনন্দমূখর পরিবেশের মধ্য দিয়ে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কালিগঞ্জ নদীতে নান্দনিক এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। প্রাচীন বাংলার ঐতিহ্যে লালিত আকর্ষনীয় এ নৌকা বাইচে গোপালগঞ্জ, মাদারীপুর, পিরোজপুর ,নড়াইল , বরিশাল জেলার বেশ কয়েকটি গ্রামের অর্ধশতাধিক সরেঙ্গা, ছিপ, কোষা  বাছারী নৌকা অংশ নেয়।

আবহমান গ্রাম বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও নিজস্বতা ধরে রাখতে হাজার প্রাণের আনন্দ উচ্ছ্বলতায় কোটালীপাড়ার কালিগঞ্জের  বাবুর খালে কালিগঞ্জ বাজার থেকে খেজুরবাড়ি পর্যন্ত প্রায় ২ কিঃমিঃ এলাকা জুড়ে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। বাড়তি আকর্ষন ছিল নৌকায় নৌকায় মেলা । নৌকায় ও ট্রলারে করে নৌকা বাইচ দেখতে  নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। হাজার হাজার মানুষের উপস্থিতিতে উৎসবের আমেজে সন্ধ্যায় এ নৌকা বাইচ শেষ হয়।  বিভিন্ন বয়সের মানুষ খালের দু’পাড়ে দাড়িয়ে নৌকা বাইচ উপভোগ করেন ।

এ দিন দুপুর থেকে নানা বর্নে ও বিচিত্র সাজে সজ্জিত দৃষ্টি নন্দন এসব নৌকা তুমুল বাইচ শুরু করে। সন্ধ্যা পর্যন্ত চলে একের পর এক কুচ বা ছোপ। ঠিকারী , কাশির বাদ্যে ও তালে জারি সারি গান গেয়ে এবং নেচে – হেঁইও হেঁইও রবে বৈঠার ছলাৎ- ছলাৎ শব্দে এক অনবদ্য আবহ সৃষ্টি হয়। দুকূলে দাড়িয়ে থাকা হাজার হাজার মানুষের হৃদয়ে জাগে দোলা। মাল্লাদের  সাথে সমবেত হন অগনিত সমর্থক ও দর্শক। তারা উৎসাহ দেন বাইচে। খালের দু’ পাড়ে  দাড়িয়ে থাকা মানুষের করতালী ও হর্যধ্বনিতে এলাকা মুখরিত হয়ে ওঠে।

এ সময় গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মুন্সি মোঃ আতিয়ার রহমান, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজন বিশ্বাসসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ,সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।হিজলবাড়ি গ্রামের সজল বাড়ৈ বলেন,আমাদের এলাকার নৌকা বাইচ কেউ প্রচলন করেননি। প্রায় দু’ শ’ বছর আগে বিল এলাকার মানুষ চিত্ত বিনোদনের জন্য নৌকা দিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করতো, সেই থেকে এটি প্রচলিত। এখনও সে ঐতিহ্য চলছে।

নৌকা বাইচ দেখতে আসা হিজলবাড়ি গ্রামের  গৃহিনী লাবনী বর্ণিক বলেন , নৌকা বাইচ থেকে শুধু আনন্দ পেতেই নৌকার মালিকরা নৌকা নিয়ে এখানে আসেন। বাইচ উপলক্ষে বাড়িতে বাড়িতে আত্মীয় স্বজনরা আসে। ভাল খাবারের আয়োজন করা হয়। মিলে মিশে সবাই আনন্দ উপভোগ করি।

কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজন বিশ্বাস বলেন, কোটালীপাড়া উপজেলার কালিগঞ্জে নৌকা বাইচ এখনো বর্ণিল। এ অঞ্চলে বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচের মধ্যে দিয়ে মৌসুমের বাইচের সূচনা হয়। এ নৌকা বাইচের কেউ আয়োজন করেন না। মনের খোরাক মেটাতে স্থানীয়রা নৌকা বাইচ দিয়ে থাকেন। এ কারণে এখনো  কোটালীপাড়ায় নৌকা বাইচ স্বগৌরবে টিকে আছে। এছাড়া প্রতিবছর দূর্গা ও লক্ষ্মী পূজায় কালীগঞ্জসহ কোটালীপাড়ার বিভিন্ন স্থানে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION