বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় বেশি দামে গ্যাস বিক্রি ও ডিজেল মজুদের অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা ভোজ্যতেল ও জ্বালানী তেলে নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন গোপালগঞ্জে নতুন মাদক উইনসেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পিআইও অফিসের কর্মচারীদের দাবীর আন্দোলন দ্বিতীয় দিনে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৪.৪৫ পিএম
  • ৪২০ Time View
51

কালের খবরঃ

৫ দফা দাবীতে পিআইও অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি দ্বিতীয় দিনে গড়াল। প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়নসহ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে গোপালগঞ্জের পাঁচ  উপজেলায় প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি করছেন। গত সোমবার সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনেসর মত সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত উপজেলা বাস্তবায়ন কর্মকর্তার অফিসের কর্মকর্তা-কর্মচারীরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পিআইও অফিসে আসা সাধারণ লোকজন সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে আগামী ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ। এর ধারাবাহিকতায় ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, কাশিয়ানী,কোটালীপাড়া ও মুকসুদপুর উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা কার্যালয়ের সামনে বসে এসব কর্মসূচী পালিত হচ্ছে। টুঙ্গিপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, আমরা ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সোমবার সকাল ৮ থেকে দুপুর ১২ টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছি। আগামী ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন ৪ঘন্টা কর্মবিরতি পালন করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION