বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পরে গাছকাটা শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এমপির নির্দেশে টুঙ্গিপাড়ায় উন্মুক্ত হলো বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি পেল ৩০০ পরিবার গোপালগঞ্জে হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ১১ জনকে সাজা ও অর্থদন্ড। হোটেল সিলগালা মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য দুইজন হেফাজতে কেউ দুর্নীতি করলে তাকে অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে। গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত কোটালীপাড়ায় আর্জেন্টিনার ফাইনাল ঘিরে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন গোবিপ্রবি ও ডেনিম্যাক লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর মেসির জাদুতে মন গলল! ১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা শিবিরে দুই সমর্থক

টুঙ্গিপাড়ায় তিন জুয়াড়ি আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ৫.৫৩ পিএম
  • ৪৪৫ Time View
86

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার শ্রীরামকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার শ্রীরামকান্দি গ্রামের আসাদুজ্জামান শেখের ছেলে রকিবুল ইসলাম শেখ (৩৮), একই গ্রামের আব্দুল মালেক শরীফের ছেলে ইমদাদ শরীফ (৪০), মৃত কাঞ্ছু শিকদারের ছেলে  করিম শিকদার (৩৫)।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মুনসুর এতথ্য নিশ্চিত করে বলেন, উপজেলার শ্রীরামকান্দি গ্রামের আফজাল সরদারের ফাঁকা জমির মধ্যে তাসের মাধ্যমে টাকা দিয়ে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে আটক করা হয়। এসময় জুয়া খেলার সরঞ্জাম, নগদ ৭ হাজার ২০ টাকা সহ তাদের আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। যদি কোথাও মাদক বিক্রি ও জুয়া খেলা হয় তাহলে তাকে জানানোর জন্যও অনুরোধ করেন তিনি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION