বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীকে জরিমানা গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর

গোপালগঞ্জে আপন ভাই ও ভাতিজাদের পিটুনিতে ব্যবসায়ী খুন

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ১১.৩৪ পিএম
  • ৩৮৫ Time View
4

কালের খবরঃ

গোপালগঞ্জে পারিবারিক বিরোধ ও জমিজমা সংক্রান্তের জেরে পরিবহন ব্যবসায়ী এনামুল হক ফুলমিয়াকে (৪৮) পিটিয়ে হত্যা করছে আপন ভাই ও ভাতিজা।  সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের মোচড়া গ্রামে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে জানান, পারিবারিক বিরোধ ও জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে নিহত এনামুল হক ফুলমিয়ার সাথে আপন ৫ ভাইয়ের মধ্যে মামলা চলে আসছিল। এ নিয়ে সন্ধ্যায় উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ ও কথাকাটির ঘটনা ঘটে। এরই জের ধরে রাতে ছোট ভাই লিংকন মোল্যা ও বড় ভাই জাহাঙ্গীর মোল্যার ছেলে পুলিশ সদস্য কায়েস মোল্যাসহ কয়েকজন মিলে এনামুল হক ফুলমিয়াকে বেধড়ক মারপিঠ করে মারাত্মক আহত করে।

পরে পরিবারের সদস্যরা তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার এনামুল হক ফুলমিয়াকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এবং অভিযুক্তরা পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION