মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

৪৪জন নারী পেলেন সঞ্চয়ী অর্থের চেক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ৭.১৩ পিএম
  • ৫২৩ Time View
8

কালের খবরঃ

গ্রামীন সড়ক রক্ষনাবেক্ষন কাজে নিয়োজিত নারী কর্মীদের সঞ্চয়ী অর্থের চেক বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এলসিএস প্রকল্পের মাধ্যমে ৪৪জন নারী কর্মীদের হাতে এসব সঞ্চয়ী অর্থের চেক তুলে দেয় হয়।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ হল রুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলজিইডি গোপালগঞ্জ সদর উপজেলা অফিসের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক।

সদর উপজেলা প্রকৌশলী এস.এম জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়   বক্তব্য রাখেন এলজিইডির সহকারী প্রকৌশলী রঞ্জন কুমার সাহা, কমিউনিটি অর্গানাইজার (সিও) রেজাউল করিম এবং এলসিএস নারী কর্মী শরিফা বেগম।পরে সদর উপজেলার এলসিএস ৪৪জন নারী কর্মীদের হাতে মোট ৫৪ লাখ ১১হাজার ৫২৬টাকার চেক তুলে দেন প্রধান অতিথি।চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ এহসানুল হক বলেন, এলজিইডির এলসিএস প্রকল্পে একজন নারী ৩বছর কাজ করার সুযোগ পায়। এর পর তাদের বাদ দিয়ে অন্যদের সুযোগ সৃস্টি হয়।তাদের প্রতিদিনের পারিশ্রমিক ৩শ’ টাকা। এর থেকে একশ’ টাকা করে সঞ্চয়ের জন্য কেটে রাখা হতো। যাদের কাজের মেয়াদ শেষ হয়েছে তেমন ৪৪জন নারীকে সঞ্চয়কৃত অর্থ  এক সঙ্গে তাদের হাতে তুলে দেয়া হলো।এই টাকা তারা আয়বর্ধক কাজে ব্যবহার করে পরিবারের সচ্ছলতা ও উন্নতি করতে সক্ষম হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION