মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অহত-১৫, ঢাকা-খুলনা মহাসড়কে ২ ঘন্টা যান চলাচল বন্ধ গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির ঐতিহাসিক বিজয় গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত-২ টুঙ্গিপাড়ায় বিএনপির কর্মীকে কুপিয়ে আহত। অভিযোগ জামায়াত কর্মীদের বিরুদ্ধে শেখ পরিবারের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী গোপালগঞ্জে ট্রলি চাপায় বৃদ্ধ নিহত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনের ইন্তেকাল গোপালগঞ্জে ‘না’ ভোট জয় পেয়েছে গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

ভ্যান চালক হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ৫.০৩ পিএম
  • ৩৭৯ Time View
23

কালের খবরঃ

গোপালগঞ্জে ভ্যান চালক আব্দুর রব হত্যা মামলায় আনোয়ার খাঁ নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এসময় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার ( ২২ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন।মামলার বিবরনে জানাগেছে, মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট এলাকার চুন্নু শেখের গ্যারেজ থেকে একই এলাকার ভ্যান চালক আব্দুর রব ভ্যান ভাড়া নেয়। কিন্তু ভ্যান গ্যারেজে জমা ও ভাড়ার টাকা না দেয়ায় ২০০৭ সালের ১১ জনু শালিস মিমাংসা হয়।

পর দিন ১২ জুন ভ্যান নিয়ে বাড়ী থেকে বের হয় আব্দুর রব। কিন্তু এরপর আব্দুর রব বাড়ী ফিরে না আসলে তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়। পর দিন ১৩ জুন উপজেলার কানুরিয়া গ্রাম থেকে আব্দুর রবের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের পিতা আব্দুর রাজ্জাক মোল্লা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করলে দীর্ঘ শুনানী শেষে আদালত এ রায় প্রদান করেন। এ মামলার অপর দুই আসামীকে খালাস দেয়া হয়। রায় ঘোষনার সময় সাজাপ্রাপ্ত আসামী পলাতক ছিলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION