শনিবার, ২৩ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে গরুবাহী ট্রাক খালে, ৪ গরুর মৃত্যু মাদারীপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের জন্য মতবিনিময় সভা কোটালীপাড়ায় টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের কর্মশালা অনুষ্ঠিত গোপালগঞ্জের চলমান প্রকল্পের কোন কাজ বন্ধ হবে না- এমপি ডাঃ কে.এম বাবর ক্যাশলেস ক্যাম্পাস বাস্তবায়নে ইউসিবি ও’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর গোপালগঞ্জে সোনালীস্বপ্ন একাডেমি ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে পালন করলো মৌসুমী উৎসব গোপালগঞ্জে চাকরি ও কার্ড দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গোপালগঞ্জে রিক্সা চুরির অভিযোগে রিক্সা চালককে হত্যার অভিযোগ গোবিপ্রবি’র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ব্রীজ নির্মানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ১.২০ পিএম
  • ৫০২ Time View
99

কালের খবরঃ

টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া জাতীয় মহাসড়কের কংশুর নামক স্থানে মধুমতি নদীর সাথে কংশুর খালের সংযোগের জন্য খোলা ব্রীজ ও একটি বাস-বে নির্মানের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সড়কটির কংশুর বাসষ্টান্ডে সদর উপজেলার করপাড়া, দূর্গাপুর ও উলপুর ইউনিয়নের সকল শ্রেনীপেশার সহস্রাধিক মানুষ এ কর্মসূচী পালন করে।

এসময় ওই সড়কে যানবাহন আটকে এলাকাবাসী হাতে হাত ধরে খোলা ব্রীজ নির্মাণ, মধুমতির সাথে কংশুর খালের সংযোগ ও বাস-বে নির্মানের দাবীতে বিভিন্ন শ্লোগান দেয় মানববন্ধকারীরা। ঘন্টাব্যাপী চলা এ  মানববন্ধন কর্মসূচীতে করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওয়াব আলী ফকির, করপাড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান সাফু, জেলা কৃষক লীগ নেতা মোঃ লিয়াকত আলী খান ও আওয়ামী লীগ নেতা মোঃ ইয়াছিন মোল্যা, মেসাস্তাফিজুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, কংশুর খালের উপর করপাড়া, দূর্গাপুর ও উলপুর ইউনিয়নের সাধারন মাসুষ ও কৃষকরা নির্ভর করে থাকেন। মধুমতি নদীর সাথে কংশুর খালের সংযোগ না দিলে তারা ক্ষতিগ্রস্থ হবেন। ফসল উৎপাদনে ব্যঘাত ঘটবে। কংশুর খালটি মধুমতির সাথে সংযোগ হলে বনগ্রাম, বলাকৈড় বিলের ৩০ বছরের জলাবদ্ধতা দুর হবে। এজন্য কংশুরে একটি খোলা ব্রীজ নির্মাণ করে মুধমতি নদীর সাথে কংশুর খালের সংযোগ দেয়ার দাবী জানান তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION