শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় দলীয় কাজে সম্পৃক্ত না থাকায় পদ হারালেন বিএনপি নেতা টুঙ্গিপাড়ায় প্রায় সাড়ে ৪ লাখ টাকার আড়াই হাজার মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার,গ্রেপ্তার দুই কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ গোপালগঞ্জে ৬৫০ পিচ ইয়াবা ও বিদেশী মদ সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুকসুদপুরে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ হেলপার নিহত, চালক আহত টুঙ্গিপাড়ায় পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের মুকসুদপুরে বিশ্বকাপের আগাম উন্মাদনা তুঙ্গে। মেসির ১৬ফুট ভাস্কার্য ও নেইমারের বৃহদাকৃতির প্রতিকৃতি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাদারীপুরে মানববন্ধন! নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপের দাবি

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বিসিএস ট্যাকসেশন এসোসিয়েশনের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২, ২.১৪ পিএম
  • ৫৫৪ Time View
116

কালের খবরঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বিসিএস ট্যাকসেশন এসোসিয়েশনের নেতৃবৃন্দ শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনের সভাপতি কর কমিশনার মো. ইকবাল হোসেন এবং মহাসচিব অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ মাহমুদুজাজমানের  নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।  পরে তারা জাতির পিতা ও তাঁর পরিবারের শাহাদাত বরণকারী সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং অন্যান্য সদস্যদের মঙ্গল কামনা করা হয়।

এ সময়  সংগঠনের সভাপতি ও মহাসচিব বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে বিসিএস কর ক্যাডারের কর্মকর্তাগণ সর্বদা অবদান রেখে চলেছেন।

তারা আরো বলেন, করোনাকলেও কর আহরন অব্যাহত রেখে দেশের রাজস্ব সংগ্রহ স্হিতিশীল রাখতে কর ক্যাডারের কর্মকর্তাদের অবদান অনস্বীকার্র্য। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত বাংলাদেশ বিনির্মানে কর বিভাগ অতীতের ন্যায় সদা প্রস্তুত থাকবেন বলেও জানান তারা।

পরে বাংলাদেশ ট্যাক্স ল-ইয়ার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এসময় সংগঠনের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী কর আইনজীবী লীগের সভাপতি সাবেক সাংসদ অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন, মহাসচিব অ্যাডভোকেট মো. খোরশেদ আলমসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION