বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীকে জরিমানা গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর

গোপালগঞ্জে মটর সাইকেলের ধাক্কায় কাজুলিয়া ইউপি সদস্য নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১১.২৯ এএম
  • ৩৮৫ Time View
6

কালের খবরঃ

গোপালগঞ্জে মটর সাইকেলের ধাক্কায় মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মোল্লা (৭০) নামে এক ইউ.পি সদস্য নিহত হয়েছে। নিহত আব্দুস সালাম মোল্লা দত্তডাঙ্গা গ্রামের মৃত করিম মোল্লার ছেলে এবং কাজুলিয়া ইউনিয়ন পরিষদের ০৫ নং ওয়ার্ডের সদস্য। বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের দত্তডাঙ্গা নামক স্থানে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে এ দূর্ঘটনা ঘটে।ওই দিন দিবাগত গভীর রাতে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানাগেছে, আব্দুস সালাম মোল্লা মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী একটি মটরসাইকেল ধাক্কা দিলে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এ সময় মটর সাইকেলসহ চালক পালিয়ে যায়। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।গোপালগঞ্জ সদর থানার ওসি সেখ নাসীর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION