মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ ঘিরে জিয়া পরিবারের ঐতিহাসিক ধারাবাহিকতা মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ১ নকশা অনুমোদনে ওয়ানস্টপ সার্ভিস, প্রকল্পে অনিয়মে ব্যবস্থা কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ গোপালগঞ্জে গাঁজাসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে তিন ঘর পুড়ে ছাই, ৫ ছাগলের মৃত্যু কাশিয়ানী রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে- এস এম জিলানী টেস্ট টিউবওয়েল সফল হওয়ার আগেই পাইপলাইন স্থাপন, গোপালগঞ্জে পানি সরবরাহ প্রকল্প নিয়ে প্রশ্ন সহযোগিতা বাড়িয়ে নির্ভরতা কমানো, দেশের সামনে বড় কূটনৈতিক চ্যালেঞ্জ

কাশিয়ানী ছাত্রলীগে বিবাহিত, অছাত্র ও মেয়াদোত্তীর্ণ কমিটির কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ ও সমাবেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৫.০১ পিএম
  • ৬১৪ Time View
306

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের বিবাহিত, অছাত্র ও মেয়াদোত্তীর্ণ কমিটির কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার এম. এ খালেক ডিগ্রী কলেজের সাবেক ভিপি মোর্শেদুল আলমের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাশিয়ানী জেলা পরিষদ ডাক বাংলোর সামনে গিয়ে শেষ হয়।পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক আরিফুল শিকদার, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিব মুন্সি, সাবেক সাধারণ সম্পাদক তুহিন মুন্সি, এম.এ খালেক কলেজের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত সুমন বক্তব্য রাখেন।এসময় বক্তারা বলেন, দীর্ঘ ৭ বছরে কোন কমিটি হয়নি। কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি আজাদ হোসেন মৃধা বিবাহিত। কিন্তু, ছাত্রলীগের বিবাহিতদের থাকার কোন সুযোগ নেই। দ্রুত বিবাহিতদের বাদ দিয়ে নতুন কমিটি দেয়ার দাবী জানান তারা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION