বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

রাত ১০টায় মধ্যে ঘুমানোর চিঠি ব্যাংক কর্মকর্তাকে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৭.০০ পিএম
  • ৫০৫ Time View
72

কাশিয়ানী প্রতিনিধিঃ

সকাল ৯টার মধ্যে কর্মস্থলে উপস্থিত হওয়ার সুবিধার্থে গোপালগঞ্জের কাশিয়ানীতে রুপালী ব্যাংকের এক কর্মকর্তাকে রাত ১০ টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। কাশিয়ানী উপজেলার জয়নগর রুপালী ব্যাংক শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শহীদুল ইসলামকে মঙ্গলবার (২৩ আগস্ট) এ নির্দেশনার চিঠি দেয়া হয়।   চিঠির একটি কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

চিঠিতে বলা হয়েছে-‘উপযুক্ত বিষয় এবং বাংলাদেশ ব্যাংকের স্মারক নম্বর ডি ও এস ৩১ অনুসারে জনাব মো. শহিদুল ইসলাম, সিনিয়র অফিসারকে এই মর্মে জানানো যাচ্ছে যে, ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আপনাকে সকাল ৯ ঘটিকায় কর্মস্থলে উপস্থিত হওয়ার সুবিধার্থে রাত ১০ ঘটিকার মধ্যে ঘুমিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করা হল।’

ব্যাংকের ম্যানেজার মো. মফিজুর রহমান তার স্বাক্ষর জাল করা হয়েছে দাবি করে বলেন, ‘ব্যাংকের অপর এক সিনিয়র অফিসার স্বপন সিকদার ফান করে শহিদুল ইসলামকে এই চিঠি পাঠিয়েছেন বলে জানতে পেরেছি। তারা দু’জন ব্যাচমেট। এ ফান করা চিঠিই ভাইরাল হয়েছে। এ ব্যাপারে আমি কিছুই জানতাম না।’

ম্যানেজার আরও বলেন, ‘সিনিয়র অফিসার শহিদুল ও স্বপনকে শোকজ করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাদের এই বিষয়ে জবাব দেয়ার জন্য বলা হয়েছে।’সংবাদ পেয়ে রুপালী ব্যাংকের আঞ্চলিক মহা-ব্যবস্থাপন (ডিজিএম) আব্দুল মান্নান মিয়া (ওই শাখায়) ঘটনাস্থলে আসেন। তিনি এ প্রতিবেদককে জনান, ঘটনাটি শুনেছি । এটা দুঃখজনক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION