মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মুকসুদপুরে অনুদানের চেক বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২, ১.৩৭ পিএম
  • ৪৭৬ Time View
Exif_JPEG_420
6

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ‘বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় সফট স্কিল ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৩ আগস্ট) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের ফারুক খান মিলনায়তনে ৭৫১ জন প্রান্তিক জনগোষ্ঠির মাঝে ১৮ হাজার করে মোট ১ কোটি ৩৫ লাখ ১৮ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। সহকারী কমিশনার ভূমি অমিত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক হারুন অর রশিদ, মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার মোশারফ হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION