শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত। দুই মাদকসেবী সাজা দিলেন ইউএনও কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধ। দুই পক্ষের সংঘর্ষে নারী সহ আহত-১0 গোপালগঞ্জে তেল না পেয়ে বিক্ষুব্ধ হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ টুঙ্গিপাড়ায় বেশি দামে গ্যাস বিক্রি ও ডিজেল মজুদের অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা ভোজ্যতেল ও জ্বালানী তেলে নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে

অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ সালেহ-এর প্রতিবাদ

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২, ১.২৩ পিএম
  • ৪৬৯ Time View
51

আমি অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ সালেহ, গ্রাম- গজালিয়া, ডাকঘর- গিমাডাঙ্গা, উপজেলা -টুঙ্গিপাড়া, জেলা-গোপালগঞ্জ। বিগত ১০ আগস্ট ২০২২ ইং তারিখে আমার কনিষ্ট কন্যা তামান্নাকে একই জেলার কোটালীপাড়া উপজেলার চৌরখুলি গ্রামের শরাফত হোসেন খানের প্রথম পুত্র মোঃ জুয়েল খানের সাথে রেজিষ্ট্রি কাবিন মুলে মেয়ের নিজস্ব সম্মতিতে বিবাহ কার্য্যসম্মন্ন করি। স্থানীয় কোন্দলের কারনে আমার শত্রু পক্ষের প্ররচনায় গত ১৮ ও ১৯ আগস্ট ২০২২  বিভিন্ন পত্রিকার অনলাইন সংস্করনে/প্রিন্ট ভার্সনে এবং ইলেকট্রনিক মিডিয়ায় “এক দিনের ব্যবধানে তালাক ছাড়াই মেয়েকে দ্বিতীয় বিবাহ দিলেন শিক্ষক’ শিরোনামসহ বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এছাড়া বিভিন্ন পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদটি প্রকাশিত হয়েছে। আমার প্রতিপক্ষ সাংবাকিদের ভুল তথ্য পরিবেশন করে আমাকে ও আমার মেয়েকে সমাজে হেয় প্রতিপন্ন করতে সাংবাদিকদের দিয়ে এই সংবাদ প্রকাশ করেছেন। আমি এই ঘটনার জোর প্রতিবাদ করছি। প্রকৃতপক্ষে আমার মেয়ের বিয়ে গত ১০ আগস্ট তারিখে পারিবারিক ভাবে এবং ধর্মীয় বিধানমতে সম্পন্ন হয়।

প্রকৃতপক্ষে আমার মেয়ে ব্যক্তিগত কারনে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে গেলে সেখান থেকে বাগেরহাট জেলার, রামপাল উপজেলার কাশিপুর গ্রামের তাজমুল শিকদারের ছেলে ইমন শিকদার, এনামুল শিকদার ও স্ত্রী মারজিনা বেগম আমার মেয়েকে ফুঁসলিয়ে পাটগাতী কাজী অফিসে নিয়ে ১১ আগস্ট ২০২২ তারিখে ভুয়া কাবিন নামা তৈরী করে। আমার প্রতিবাদ লিপিটি আপনার পত্রিকা, অনলাইন সংস্করনে প্রকাশ করার অনুরোধ করছি।

অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ সালেহ

গজালিয়া, টুঙ্গিপাড়া,গোপালগঞ্জ|( বিজ্ঞাপন)

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION