মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, স্ত্রী আহত গোপালগঞ্জে ৪৫০ নারী শিক্ষার্থীকে নিয়ে ডিসির বিজ্ঞানবিষয়ক সংলাপ গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত গোপালগঞ্জে বিভিন্ন স্থানে শেখ হাসিনার জন্মদিন পালন, আটক ৭ গোপালগঞ্জে খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার বনভূমি থেকে রিসোর্ট, সাভারে ‘এগ্রো ট্যুরিজম’ প্রকল্প ঘিরে প্রশ্ন বনানীতে ২০ বর্গফুট কবরের দাম সাড়ে ৪ কোটি টাকা ‘বেয়াদব’ ডেঙ্গু মশা দিনে-রাতে কামড়ায়, পরিষ্কার-পরিচ্ছন্নতায় জোর দিলেন অতিরিক্ত ঢাকা বিভাগীয় কমিশনার কাশিয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কোটালীপাড়া মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে অ্যাটর্নী জেনারেলের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ৩.৩২ পিএম
  • ৭২৭ Time View
494

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

শোকের মাস আগস্টে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন অ্যাটর্নী জেনারেল এ.এম আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নী জেনারেল এস.এম মুনীর। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পস্তবর্ক অপর্ণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় অতিরিক্ত অ্যাটর্নী জেনারেল শেখ মোঃ মোর্শেদ, মেহেদী হাসান চৌধুরীসহ ডেপুটি অ্যাটর্নী জেনারেল ও সহকারী অ্যাটর্নী জেনারেলসহ ২৫০জন আইন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এরআগে, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে দোয়া ও মোনাজাত করেন। এসময় বিচারপতি জিনাত আরা, জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শাহাদত হোসেন ভূইয়া উপস্থিত ছিলেন।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION