বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

কোটালীপাড়ায় বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ৩.১০ পিএম
  • ৪৪০ Time View
120

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১১বছরের এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাতে ওই শিশুর নানী বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার (১৬ আগস্ট) উপজেলার কুশলা ইউনিয়নের কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।ধর্ষণের শিকার ওই শিশুর পরিবারসূত্রে জানাগেছে, ঘটনার দিন ওই শিশু পাশের বাড়ির কুদ্দুস শেখের ছেলে ৫ সন্তানের জনক মিন্টু শেখ (৪৫) বাড়িতে টিভি দেখতে যায়। সেখান থেকে মিন্টু শেখ ওই শিশুকে ফুসলিয়ে বাড়ির অদূরে একটি পুকুর পাড়ে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে।

ওই শিশুর নানী বলেন, ঘটনার দিন রাতে আমার নাতনী অসুস্থ হয়ে পড়ে। সে ইশারায় ইঙ্গিতে আমাকে তার ধর্ষণ হওয়ার কথা জানায়। এর আগে মিন্টু শেখ আমার নাতনীকে আমাদের বাড়ি নৌকায় করে নামিয়ে দিয়ে যায়। এরপর আমি যখন আমার নাতনীর কাছে মিন্টুর বিষয়ে জানতে চাই তখন সে মিন্টুর  কথা বলে। এ ঘটনায় এলাকার লোকজন সালিস দরবারের কথা বলে ঘুরানোর কারণে আমাদের মামলা করতে দেরী হয়েছে।

নাম প্রকাশ না করা শর্তে কান্দি গ্রামের একজন সমাজসেবক বলেন, মিন্টু শেখ একজন খারাপ চরিত্রের মানুষ। সে এ পর্যন্ত ৪টা বিয়ে করেছে। বর্তমানে তার ঘরে ২জন স্ত্রী রয়েছে। সে পূর্বেও এলাকায় এ ধরণের ঘটনা ঘটিয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার এস আই জসিম বলেন, ওই শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামী মিন্টু শেখকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION