শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন গোবিপ্রবি’তে মহান স্বাধীনতা দিবস উদযাপন গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো নছিমন চালক, আহত পাঁচ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

কোটালীপাড়ায় প্রান্তিক জনগোষ্ঠীর হাতে তুলে দেয়া হলো ঋণের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ১.৪২ পিএম
  • ৪৮৯ Time View
46

কোটালীপাড়া প্রতিনিধিঃ

জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে।শুক্রবার (১২ আগস্ট) উপজেলার ভূতরিয়ার মোল্লা বাজারে বসে রুপসী বাংলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পক্ষ থেকে ৪৯জন প্রান্তিক মানুষের মাঝে ৯৪ লক্ষ টাকার ঋণ বিতরণ করা হয়।দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কাল্ব) এর পরিচালক আরিফ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঋণ বিতরণ করেন।

রুপসী বাংলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি মোহাম্মদ মতিয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ঋণ বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কাল্ব) এর জেলা ব্যবস্থাপক আব্দুল আউয়াল, ইউপি সদস্য মহানন্দ মল্লিক, বাংলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সহ-সভাপতি দিবাকর বাগচী, সাধারণ সম্পাদক আসরাফ উজ্জামান, কোষাধ্যক্ষ মোঃ মুজাহিদুল ইসলাম, সদস্য মোঃ আবুল কালাম শেখ, আনন্দ বাড়ৈ বক্তব্য রাখেন।

রুপসী বাংলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি মোহাম্মদ মতিয়ার হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়ের মাধ্যমে আমাদেরকে অর্থনৈতিক মুক্তি এনে দিতে চেয়েছিলেন। দীর্ঘদিন পরে হলেও তাঁর সেই স্বপ্ন পূরণ হয়েছে। তাই আমরা জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজকে ৪৯জন প্রান্তিক মানুষের মাঝে ৯৪ লাখ টাকার ঋণ বিতরণ করেছি। আশা করছি এরা এই ঋণ দিয়ে গবাদী পশু পালন ও কৃষিকাজ করে স্বাবলম্বী হবেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION