সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ! আহত-৪০ বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজায়নের আহ্বান! এমপি সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবাসন সংকট। সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের প্রশাসনিক নেতৃত্বে ড. খোকন কুমার দত্ত আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা টুঙ্গিপাড়ায় কলা খাওয়ানোর লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে! অভিযুক্ত বৃদ্ধ আটক কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক-১ গোপালগঞ্জে চলছে তিনদিন ব্যাপী নজরুল বর্ষ উদযাপন টুঙ্গিপাড়া য় বসতঘরে জানালার গ্রিল কেটে ৩ লাখ টাকা চুরি গোপালগঞ্জে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন

সিরিজ বোমা হামলায় দোষীদের শান্তি দাবি করেছে কোটালীপাড়া আওয়ামী লীগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ৩.৪৮ পিএম
  • ৪৯৮ Time View
116

কোটালীপাড়া প্রতিনিধিঃ

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) কর্তৃক ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন।

বুধবার (১৭ আগস্ট) উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা চত্ত্বরে এসে শেষ করে। সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন খান বক্তব্য রাখেন।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, প্রচার সম্পাদক হান্নান শেখ, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বুলবুল, সুমন হোসেন বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুল হাজরা, স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবলু হাজরা, সাবেক জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ আওয়ামী লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, বিএনপির মদদে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা চালিয়েছিল। এই বোমা হামলার মামলা এখনো নিস্পত্তি হয়নি। আমরা দ্রুত সময়ের মধ্যে এই মামলা নিস্পতি করে দোষীদের শান্তি দাবি করছি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION