মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে- এস এম জিলানী গোপালগঞ্জে ৩ লাখ ৩১ হাজার ৭৬৭ পরিবার পাবে ফ্যামিলি কার্ড উচ্চ নির্মাণ ব্যয় ও ঋণের সুদে থমকে যাচ্ছে আবাসন প্রকল্প এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া বিকাশে সায়েম সোবহান আনভীরের উদ্যোগ বসুন্ধরা শুভসংঘের সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ৪০ নারীর বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে এ জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল- এস এম জিলানী আইসিসিবিতে এক ছাদের নিচে গাড়ির বিশাল সমাহার ইউনুস গং এর ফাঁসি চাই লেখা পোস্টার লাগানোর অভিযোগে কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক নারীর সম্মান ও ক্ষমতায়ন বাড়াতে ফ্যামিলি কার্ড দিয়েছেন প্রধানমন্ত্রী- এস এম জিলানী ১৯৫৮ সালের সামরিক অভ্যুত্থান: যে পথে গণতন্ত্র থেকে দূরে সরে যায় পাকিস্তান

ষড়যন্ত্রমূলক হয়রানী মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ১২.৩৫ পিএম
  • ৫৬৮ Time View
168

কালের খবরঃ

গোপালগঞ্জে ষড়যন্ত্রমূলক হয়রানী মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল ১১টায় জেলা মুক্তিযোদ্ধা ভবনের গোপালগঞ্জ জেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সরকারী বঙ্গবন্ধু কলেজের ছাত্রলীগ মনোনীত সাবেক ভিপি ও জিএস মোঃ আলিমুজ্জামান আলিম।লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৮ মে আমার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক আইডি খুলে গোপালগঞ্জের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম ও তাঁর পুত্র ব্যরিস্টার শেখ ফজলে নাঈমের নামে অশোভন কথা লিখে পোষ্ট করা হয়।বিষয়টি জেনে আমি থানায় গিয়ে একটি সাধারন ডায়েরি করি। কিন্তু আমার প্রতিপক্ষ লতিফপুর ইউনিয়নের চেয়ারম্যান ফকরুল ইসলাম আমাদের সামাজিক ও রাজনৈতিক অবস্থান নষ্ট করার লক্ষে আমাকে বিবাদী করে তার ছেলেকে বাদী করে মামলা দায়ের করেন এবং আমি গ্রেফতার হই।পরে আদালতের আদেশে ফরেন্সিক রিপোর্টে আমি বা আমার পরিবার জড়িত নয় বলে তা প্রমানিত হয় এবং আমি জামিনে মুক্তি পাই। প্রশাসনের নিকট আমার দাবী প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।এ সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION