সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ! আহত-৪০ বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজায়নের আহ্বান! এমপি সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবাসন সংকট। সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের প্রশাসনিক নেতৃত্বে ড. খোকন কুমার দত্ত আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা টুঙ্গিপাড়ায় কলা খাওয়ানোর লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে! অভিযুক্ত বৃদ্ধ আটক কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক-১ গোপালগঞ্জে চলছে তিনদিন ব্যাপী নজরুল বর্ষ উদযাপন টুঙ্গিপাড়া য় বসতঘরে জানালার গ্রিল কেটে ৩ লাখ টাকা চুরি গোপালগঞ্জে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন

বিদ্যুত নিয়ে কথা কথার অধিকার বিএনপি-জামাতের নেই- ফারুক খান এমপি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৫.৪২ এএম
  • ৫৭০ Time View
160

মুকসুদপুর প্রতিনিধিঃ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেঃ কর্নেল (অবঃ) মোহম্মদ ফারুক খান বলেছেন, বিদ্যুতের লোডশেডিং নিয়ে বিএনপি-জামাত লম্বা লম্বা কথা বলছে। বিএনপির আমলে কোন বিদ্যুত ছিল না।তাই বিদ্যুত নিয়ে কথা কথার কোন অধিকার নেই বিএনপি-জামাতের নেই।রবিবার (১৪ আগস্ট) বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুরে তাঁর নির্বাচনী এলাকায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিক ও শোকসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, বিদ্যুত শেখ হাসিনার সরকার দিয়েছে। বিশ্বব্যাপী জ্বালানী তেলের সংকট দেখা দিয়েছে, তাই দ্রব্যমূল্যের দাম কিছুটা বেড়েছে। কিন্তু বিএনপির আমল থেকে অনেক কম রয়েছে। বোরো মৌসুমের আগে জ্বালানী তেলের দাম না কমলে কৃষকদের জন্য তেল, বিদ্যুত ও বীজে ভর্তুকী দিবে সরকার।

বহুগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল বশার শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় এতিম শিশুদের হাতে রান্না করা খাবার তুলে দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেঃ কর্নেল (অবঃ) ফারুক খান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এ অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারন মানুষ অংশ নেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION